শাহ আমানত বিমানবন্দর চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলাবদ্ধতার কারণে টানা প্রায় ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার ভোর থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা শুরু হয়েছে।অভিবাসন পুলিশের সহকারী কমিশনার মিজানুর রহমান মুন্সি প্রথম আলো ডটকমকে জানান, চালু হওয়ার পর ভোর পাঁচটা ৪০ মিনিটে আবুধাবি থেকে একটি বিমান বিমানবন্দরে নামে। সকাল সাড়ে সাতটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট জেদ্দার উদ্দেশে বিমানবন্দর ছাড়ে।গত মঙ্গলবার টানা বর্ষণে রানওয়েতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ওই দিন বিকেল থেকে সব ধরনের বিমান ওঠানামা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এই জলাবদ্ধতার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনকে দায়ী করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।