শাহ মোয়াজ্জেম ও রফিকুল ইসলামের বিরুদ্ধে পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা হুমকির অভিযোগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া ও ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম এ জি এম আল মাসুদ এ পরোয়ানা জারি করেন।আদালত সূত্র জানায়, গত ২৫ জুলাই রাজধানীর মুক্তাঙ্গনে বিএনপির এক প্রতিবাদ সভায় প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘আপনার পরিণতি আপনার পিতার মতোই হবে’। এ ঘটনায় পল্টন থানার পুলিশ খান নূরুল ইসলাম বিএনপির নেতা শাহ মোয়াজ্জেম হোসেন ও রফিকুল ইসলামের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেন। পল্টন থানার উপপরিদর্শক কামরুজ্জামান ঘটনার তদন্ত করে দণ্ডবিধির ৫০৬ ধারায় গত ১৩ আগস্ট প্রসিকিউশন দাখিল করেন। আজ আদালত তা গ্রহণ করে দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।