শাহজাদপুর-শিলাইদহে হবে শান্তিনিকেতনের আদলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শাহজাদপুর ও শিলাইদহ মিলে শান্তিনিকেতনের আদলে একটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।আজ শনিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পর্যায়ে রবীন্দ্রজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেন।প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের যুবসমাজকে বিপথ থেকে বাঁচানোর জন্য সংস্কৃতির চর্চা, খেলাধুলার চর্চা করা অনেক বেশি প্রয়োজন বলে আমি মনে করি। বর্তমান সমাজটা বিপথে চলে যাচ্ছে। মাদক ও অর্থের পেছনে তরুণেরা বিকৃতভাবে ছুটছে।’ তিনি বলেন, ‘আমাদের এই নতুন প্রজন্মকে ফিরিয়ে আনতে আমাদের সংস্কৃতি, আমাদের শিল্প, আমাদের সাহিত্য যত ব্যাপকভাবে আমরা পড়তে পারব, ততই তাদের ফিরিয়ে আনতে পারব।’এ ছাড়া রবীন্দ্রনাথের ১৫০তম জন্মবার্ষিকী ব্যাপকভাবে ভারতের সঙ্গে যৌথভাবে পালন করা হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন।সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন প্রমুখ।