শাহজাদপুরে আরও দুজন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় আজ সোমবার আরও দুজন অ্যানথ্রাক্সে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। তাঁরা হলেন—উপজেলার পোরজোনা ইউনিয়নের ছোট মহারাজপুর গ্রামের শাহনাজ খাতুন (১৩) এবং রূপবাটি ইউনিয়নের কুঠিবাড়ী গ্রামের মানিক (২৮)। এ নিয়ে জেলায় অ্যানথ্রাক্স আক্রান্তের সংখ্য দাঁড়াল ৫০ জনে।শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আবদুল আউয়াল জানান, ১ জুন ছোট মহারাজপুর গ্রামের বাবু নামের একজনের অসুস্থ খাসি জবাই করে মাংস ভাগাভাগি করা হয়। এ কাজের সঙ্গে জড়িতদের মধ্যে শাহনাজ খাতুন আক্রান্ত হয়। অপরদিকে, কুঠিরপাড়া গ্রামে গত ২৬ মে অসুস্থ খাসির মাংস তৈরির কাজে যুক্ত ছিল মানিক। আজ তাঁর শরীরে অ্যানথ্র্যাক্সের লক্ষণ দেখা দেয়। তাঁদের দুজনকেই বিনা মূল্যে চিকিত্সাসেবা দেওয়া হয়েছে।