শাহজাদপুরে কাল থেকে তিন দিনব্যাপী অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছারিবাড়ী চত্বরে কাল রোববার থেকে সার্ধশততম জন্মবার্ষিকীর তিনব্যাপী অনুষ্ঠান শুরু হচ্ছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠান ১০ মে পর্যন্ত চলবে।প্রথম দিন সকাল ১০টায় রবীন্দ্র অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মত্স্য ও প্রাণীসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। সন্ধ্যায় আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল খালেক।তিন দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানের মধ্যে আছে আলোচনা সভা, কবিতা, আবৃত্তি, নাটক, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ভারতের শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত তিন দিনব্যাপী এ অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তাব্যবস্থাসহ সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে।অনুষ্ঠানের দ্বিতীয় দিনের আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। সমাপনী তৃতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর সংস্থাপন ও প্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম।অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করছে মুঠোফোন কোম্পানি রবি।