শাহজাদপুরে জন্মবার্ষিকীর অনুষ্ঠান সমাপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়ি চত্বরের মিলনায়তনে গতকাল বিকেলে বিশ্বকবির জন্মবার্ষিকীর অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত তিন দিনের এ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুল লতিফ বিশ্বাস। জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সাংসদ চয়ন ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাসিবুর রহমান প্রমুখ। সমাপনী দিনের অনুষ্ঠানে মূল প্রবন্ধ পড়েন রবীন্দ্রগবেষক নাছিম উদ্দীন মালিথা।