শাহজাদপুরে মজহারুল ইসলাম বিজ্ঞান ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সরকারি কলেজ চত্বরে ৫ মার্চ মরহুম মজহারুল ইসলাম বিজ্ঞান ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।কলেজের পক্ষ থেকে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী মো. নুরুল ইসলাম নাহিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল খালেক, স্থানীয় সাংসদ চয়ন ইসলাম, উল্লাপাড়ার সাংসদ মো. শফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান হাসিবুর রহমান প্রমুখ।শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ আজাদ রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে মজহারুল ইসলামের স্মৃতিচারণা করে বক্তব্য দেন বদরুন্নেছা কলেজের অধ্যক্ষ মেরিনা জাহান, শিক্ষা অধিদপ্তর নির্মাণ বিভাগের প্রধান প্রকৌশলী মো. মিজানুল করিম প্রমুখ। এর আগে প্রধান অতিথি কলেজ চত্বরে ৫১ লাখ টাকা ব্যয়ে বহুতলবিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।