শাহজাদপুরে রবীন্দ্রনাথের তিন দিনব্যাপী ১৪৯তম জন্মবার্ষিকী উদযাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ বৈশাখ থেকে ২৭ বৈশাখ (৮ মে থেকে ১০ মে) তিন দিনব্যাপী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৪৯তম জন্মবার্ষিকী উৎসব সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার রবীন্দ্র কাছারিবাড়ীতে অনুষ্ঠিত হলো। এবারের অনুষ্ঠান আর রবীন্দ্র মেলায় দর্শকদের উপস্থিতি অতীতের সব রেকর্ড ভঙ্গ করে। বিশেষ করে শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবির প্রতি সমর্থন জানাতেই বহিরাগত দর্শকদের পাশাপাশি স্থানীয় সব পেশার জনগণ স্বতঃস্ফূর্ত এই উৎসবে অংশ গ্রহণ করে। শাহজাদপুর শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশিত সূচনা সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।সিরাজগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত সকাল ১১টায় এই অনুষ্ঠানের প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সংস্থাপন ও প্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শাহজাদপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুর রহমান।সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ চয়ন ইসলাম, উল্লাপাড়ার সাংসদ মো. শফিকুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল খালেক, পুলিশ সুপার মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসান, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান হাসিবুর রহমান ও সোনালী ব্যাংকের পরিচালক জান্নাত আরা হেনরী।অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক অধ্যাপক নাসিম উদ্দীন মালিথা, উপাধাক্ষ নূরুল ইসলাম, মুঠোফোন কোম্পানি রবির বিপণন বিভাগের ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার বসু।প্রধান অতিথি তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনকালে বলেন, রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত এলাকায় বর্তমান সরকার এই স্মৃতি ধরে রাখতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। সে কারণে শাহজাদপুরে মূল বিশ্ববিদ্যালয় এবং শিলাইদহে বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাস স্থাপন করা হবে। একই সঙ্গে শাহজাদপুরে রবীন্দ্রনাথের জমিদারির সম্পত্তির প্রায় দেড় হাজার একর গোচারণ ভূমিসহ বিভিন্ন সম্পত্তি বেদখল এবং লিজ দেওয়া জমির লিজ বাতিলসহ জমিগুলো উদ্ধার করার জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেন।সন্ধ্যায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. মিজারুল কায়েস। বিশেষ অতিথি ছিলেন মেরিনা জাহান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও প্রাবন্ধিক আবদুল খালেক। সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপক রঞ্জন অধিকারীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অমৃত লাল বালা ও নাছিম উদ্দীন মো. আজাদ রহমান।পরে সিরাজগঞ্জের জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ ও শাহজাদপুর উপজেলার শিল্পীরা সংগীত পরিবেশন করেন।দ্বিতীয় দিনে শাহজাদপুর শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় শিশু-কিশোরদের কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।