শাহজাদপুরে রবীন্দ্রস্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হে নতুন দেখা দিক বারবার’ সূচনাসংগীতের মধ্য দিয়ে গতকাল রোববার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়ি চত্বরের রবীন্দ্র মিলনায়তনে কবিগুরুর সার্ধশততম জন্মোৎসবের সমাপনী ও ১৫১তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে। সিরাজগঞ্জের জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল খালেক। সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন শাহজাদপুর আসনের সাংসদ চয়ন ইসলাম ও উল্লাপাড়া আসনের সাংসদ গাজী শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সূচনাসংগীত পরিবেশন করেন শাহজাদপুর উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা। এর আগে সকালে শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড এলাকায় রবীন্দ্রনাথের ভাস্কর্য ফলক উন্মোচন করা হয়।:n: কবিগুরুর গানে নাটকে মুখরিত উৎসব:h:নিজস্ব প্রতিবেদক:a:কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরে বিকেলের বাতাসে ভাসছে বকুল ফুলের ঘ্রাণ। পড়ন্ত বেলায় অনেকেই এখানে ঘুরে বেড়িয়ে বা আড্ডা দিয়ে খানিকটা সময় কাটাতে আসেন। তবে গতকাল সবার আগ্রহ ছিল মিলনায়তনের ভেতরে স্থান করে নেওয়ার। সেখানে চলছিল রবীন্দ্রসংগীত উৎসবের সংগীত পরিবেশনা। পরে যাঁরা এসেছিলেন, তাঁদের অনেকেই আসন পাননি। মিলনায়তনের বাইরে একটি বড় পর্দায় ভেতরের অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করা হয়েছিল। সেখানেই অনুষ্ঠান উপভোগ করেছেন তাঁরা। গতকাল রোববার জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবের তৃতীয় দিনের পরিবেশটি এমনই ছিল শওকত ওসমান স্মৃতি মিলনায়তনের ভেতরে ও বাইরে। কবিগুরু রবীন্দ্রনাথের ১৫১তম জন্মবার্ষিকীতে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা ত্রয়োবিংশতম রবীন্দ্রসংগীত উৎসবের আয়োজন করেছে। গতকাল বুদ্ধপূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটির দিন থাকায় দর্শক সমাগমও হয়েছিল বিপুল। বিকেল থেকেই ছিল ঢাকা ও দেশের বিভিন্ন এলাকার শিল্পীদের একক সংগীত ও আবৃত্তি।সূর্যও তখন ঢলে পড়েছে অস্তাচলে। ‘দিনশেষের রাঙা মুকুল জাগল চিতে’ গানটি দিয়ে একক গানের পালা শুরু করেন শিল্পী সানজিদা আজিম; এরপর কনক খান পরিবেশন করেন ‘ওগো আমার চির-অচেনা পরদেশী’। গানের পাশাপাশি ছিল আবৃত্তি। রবীন্দ্রনাথের ছোটগল্প ‘স্ত্রীর পত্র’ থেকে পাঠ করেন হাসিনা আহমেদ।একক গানের শিল্পীদের মধ্যে ছিলেন রাবেয়া আক্তার, শামিমা আলম, অনিমা রায়, জাফর আহমেদ, জয়ন্ত আচার্য, কাকলী গোস্বামী, কাজল মুখার্জি, মিনাক্ষী চক্রবর্তীসহ প্রায় ৩০ জন শিল্পী।‘ভেঙে মোর ঘরের চাবি’, ‘আমায় বাঁধবে যদি’, ‘হূদয়ের এ কূল ও কূল’, ‘আমার মুক্তি আলোয় আলোয়’, ‘মনে কী দ্বিধা’, ‘আমি জেনে শুনে’, ‘আসা-যাওয়ার পথের ধারে’সহ কবিগুরুর বিভিন্ন পর্বের গান পরিবেশন করেন।সন্ধ্যায় ছিল নাটক। কবিগুরুর বিসর্জন নাটকটি মঞ্চস্থ করে চট্টগ্রামের তির্যক নাট্যদল। এর নির্দেশনা দিয়েছেন আহমেদ ইকবাল হায়দার। নির্দেশক জানালেন, এটি এ নাটকের ২০২তম মঞ্চায়ন। বিসর্জন-এর মূল কথা প্রেমের সঙ্গে প্রতাপের দ্বন্দ্ব। ধর্মান্ধতা ও কুসংস্কারের বিরুদ্ধে এবং সরল মানবিকতার সম্পর্কের পক্ষে বিসর্জন-এর যে বাণী, শতবর্ষ পরও তার তাৎপর্য অমলিন। এটাই দেখানো হয়েছে নাটকে।