শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় দম্পতি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিন্নাদাইর এলাকায় যাত্রীবাহী বাস ও হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আহত হন ১০ জন। আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান প্রথম আলো ডটকমকে বলেন, শাহজাদপুরের বিন্নাদাইর এলাকায় যাত্রীবাহী হিউম্যান হলারের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে হিউম্যান হলারের যাত্রী আবদুল মান্নান (৫৬) ও তাঁর স্ত্রী সুলতানা খাতুন (৪৫) নিহত হন। তাঁদের বাড়ি শাহজাদপুর উপজেলার পৌর এলাকার প্রাণনাথপুর গ্রামে।ওসি আরও জানান, আহত ১০ জনকে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁদের মধ্যে চারজনকে পাঠানো হয় বগুড়া ও ঢাকার হাসপাতালে। যাত্রীবাহী বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি মামলা হয়েছে।