শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কোটি টাকার মুদ্রা আটক
বিদেশে পাচারের সময় প্রায় দুই কোটি টাকার সম পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ এক যাত্রীকে গ্রপ্তোর করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। আজ রোববার সন্ধ্যার দিকে জাহাঙ্গীর আলম নামে ওই যাত্রীকে গ্রপ্তোর করা হয়। গ্রপ্তোরকৃতের কাছ থেকে সাড়ে চার লাখ সেৌদি রিয়েল, চার লাখ ৭৪ হাজার আমিরাত দিরহাম ও ৫৩ হাজার ছয়শ' কাতার রিয়েল উদ্ধার করা হয়েছে। টাকার অঙ্কে এর মূল্যমান এক কোটি নব্বই লাখ টাকা।এপিবিএন এর সহকারী পুলিশ সুপার শরীফুল হক জানান, আজ সন্ধ্যা ৬টার দিকে এপিবিএন সদস্যরা তঁাকে গ্রপ্তোর করেন। তিনি আমিরাত এয়ারওয়েজের ইকে ৫৮৭ ফ্লাইটে দুবাই যাচ্ছিলেন। মুদ্রাগুলো তঁার লাগেজের ওপরে ও নীচের স্তরে সুকেৌশলে লুকানো ছিল।কাস্টমস ও এপিবিএন সূত্র জানায়, সন্ধ্যা ৬টার দিকে ১ নং বহিগর্মন ফটক দিয়ে টার্মিনালে প্রবেশ করেন ওই যাত্রী। লাগেজ স্ক্যানিং এর সময়ই স্ক্যানার অপারেটর লোকমান রেজার সন্দেহ হয়। তিনি সেখানে দায়িত্বরত কাস্টমস কর্মকর্তা ইয়াসমিন আক্তারকে বিষয়টি জানান। ইয়াসমিন ওই যাত্রীকে এপিবিএন সদস্যদের মাধ্যমে নিচতলায় কাস্টমস এর গ্রিন চ্যানেলে নিয়ে আসেন। সেখানে দায়িত্বরত কাস্টমস কর্মকর্তা মজিবর রহমান ও আব্দুস সামাদ লাগেজ খুলে পরীক্ষা করেন এবং স্ক্যান করে অবৈধ কিছু নেই মর্মে ঘোষণা (ক্লিয়ারেন্স) দেন।এরপর ওই যাত্রী বহিগর্মন প্রক্রিয়া সম্পন্নের জন্য আবারও ওপরে আসেন। এক পর্যায়ে তিনি লাগেজটি রেখেই ১ নং ফটক দিয়ে বের হয়ে বাইরে চলে যান। তখন দায়িত্বরত এপিবিএন এর নায়েক রাজু ও কনস্টেবল জাবেদ তাকে ডাক দিলে তিনি দেৌড় দেন। তখন অন্যান্য এপিবিএন সদস্যরা তাকে আটক করে। এরপর তার লাগেজের ওপরের ও নীচের ডালার ভেতরে লুকিয়ে রাখা মুদ্রাগুলো উদ্ধার করা হয়।