শাহজালাল বিমানবন্দর থেকে এক কেজি স্বর্ণসহ একজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কেজি ১৫০ গ্রাম স্বর্ণ ও বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ আবদুল গফুর নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সকাল আটটার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার মেরিনা আক্তার জেসমিন জানান, গফুর আজ সকালে দুবাই যাওয়া কথা ছিল। বিমানবন্দরে সন্দেহ হলে তাঁর শরীর তল্লাশি করে ওই স্বর্ণ ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়।পাসপোর্ট অনুযায়ী, গফুরের বাড়ি সিলেটে। তাঁর পাসপোর্টে বিভিন্ন দেশের ভিসার সিল রয়েছে। তিনি দুবাইতে ব্যবসা করেন।