শাহজালাল বিমানবন্দরে বিপুল বৈদেশিক মুদ্রাসহ গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বুধবার সকালে প্রায় ৪০ লাখ ১০ হাজার টাকা মূল্যমানের অননুমোদিত বৈদেশিক মুদ্রাসহ মুসা চৌধুরী (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের দুজন সুপারিনটেনডেন্ট—শামসুল ইসলাম খান ও সাইফুল ইসলাম অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন। শামসুল ইসলাম খান জানান, মুসা আজ সকাল পৌনে আটটার দিকে এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট নম্বর ৫৮৩ যোগে ঢাকা থেকে দুবাই যাচ্ছিলেন। মুসার কাছ থেকে এক লাখ ৫৩ হাজার ৪৫৫ দুবাই দিরহাম, ৪৯ হাজার সৌদি রিয়াল ও ২৪ হাজার কাতার রিয়াল উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, মুসার পাসপোর্টটি ইস্যু হয় গত বছরের ফেব্রুয়ারিতে। তারপর থেকে গত ১৬ মাসে তিনি ১৩ বার দুবাই গেছেন।