শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তির তারিখ পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের (সম্মান) ভর্তির সাক্ষাত্কারের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামীকাল মঙ্গলবারের ‘বি’ ও ‘বি১’ ইউনিটের শিক্ষার্থীদের ভর্তির সাক্ষাত্কার বুধবার নেওয়া হবে।আজ সোমবার সকাল সাড়ে ১০টায় ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুসারে আজকের সাক্ষাত্কার যথারীতি নেওয়া হবে। অন্যদিকে পূর্বনির্ধারিত ১২ ডিসেম্বরের ‘এ’ ইউনিটের ভর্তির সাক্ষাত্কারের তারিখ ১৩ ডিসেম্বর এবং ১৩ ডিসেম্বরের সাক্ষাত্কার ১৫ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। ভর্তি কমিটির সভাপতি নারায়ণ সাহা প্রথম আলো ডটকমকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।