শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ২৮ ফেব্রুয়ারি ‘গণজাগরণ গণজমায়েত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ২৮ ফেব্রুয়ারি বিকেল চারটায় ‘গণজাগরণ গণজমায়েত’ অনুষ্ঠিত হবে। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে এবং শহীদ মিনারে হামলা, জাতীয় পতাকার অবমাননা ও মসজিদের পবিত্রতা নষ্ট করার প্রতিবাদে আজ সোমবার একটি বিক্ষোভ মিছিল করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। সেখান থেকেই এ ঘোষণা দেওয়া হয়।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, ২৮ ফেব্রুয়ারি বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ‘গণজাগরণ গণজমায়েত’ অনুষ্ঠিত হবে। এ ছাড়া যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বিশ্বের দীর্ঘতম সড়ক আলপনা আঁকার প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা। এদিকে, একই দাবিতে প্রতিদিন দুপুর ১২টা থেকে বেলা তিনটা পর্যন্ত গণজাগরণ মঞ্চে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তিসহ সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে।