শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল আজ রোববার বেলা দেড়টার দিকে প্রকাশিত হয়েছে। ভর্তি পরীক্ষার ফল জানতে যেকোনো অপারেটরের মুঠোফোন থেকে SUST< space >RESULT< space >Your-Admission-Roll লিখে 2323 নম্বরে খুদে বার্তা (এসএমএস) পাঠাতে হবে। এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.sust.edu থেকেও ফল জানা যাবে। গতকাল শনিবার সকাল ১০টায় ‘এ’ ইউনিটের এবং বিকেল তিনটায় ‘বি’ ও ‘বি-১’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ও স্কুল অব অ্যাগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্স অনুষদের ডিন নারায়ণ সাহা প্রথম আলো ডটকমকে বলেন, মেধাতালিকা থেকে ‘বি’ ও ‘বি-১’ ইউনিটের ভর্তি আগামী ১০ ও ১১ ডিসেম্বর সম্পন্ন করা হবে। অপর দিকে ‘এ’ ইউনিটের মেধাতালিকা থেকে শিক্ষার্থী ভর্তি করা হবে ১২ ও ১৩ ডিসেম্বর।