শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আবৃত্তি ও নৃত্য উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক সংগঠন শিকড়-এর উদ্যোগে দুই দিনব্যাপী আবৃত্তি ও নৃত্য উৎসব পালিত হয়েছে। ১০ ও ১১ অক্টোবর সন্ধ্যা ছয়টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে আয়োজিত উৎসবের প্রথম দিন আবৃত্তি করেন মুক্তিযোদ্ধা নিজামউদ্দিন লস্কর, আবৃত্তিকার মোকাদ্দেস বাবুল, নাজমা পারভীন, আমিনুল ইসলাম, গোলজার আহমদ প্রমুখ। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন শিকড় ছাড়া সিলেটের দ্বৈতস্বর ও কথাকলির সদস্যরা আবৃত্তি পরিবেশন করেন। এ সময় আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছাস্মারক দেন জনপ্রিয় লেখক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল, শিকড়ের সভাপতি দেবব্রত সাহা এবং সাধারণ সম্পাদক রাজীব দে। দ্বিতীয় দিন ওয়ার্দা রিহাবের পরিচালনায় ঢাকার ধৃতি, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিকড়, ফেঞ্চুগঞ্জের নৃত্যকনা, সিলেটের পাঠশালা, সরকারি শিশু পরিবার, নৃত্যশৈলী, নৃত্যরং সংগঠনের শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। এ ছাড়া দলদলি চা বাগানের কাঠিনৃত্য, বাউলসম্রাট শাহ আবদুল করিমের গানের সঙ্গে লোকনৃত্য, মণিপুরী নৃত্য, ধামাইল নৃত্য, ভরতনাট্যম ছিল দ্বিতীয় দিনের আকর্ষণ। নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পী নিলাঞ্জনা দাশ, অথৈ, টুম্পা, সালমা ইয়ারব, জেসি, দীপান্বিতা, বিভাষ, লিপি, অমিত চৌধুরী, অর্পিতা সোম, মালিহা মাজেন খান, অর্থি আহমদ, সুবর্ণ, বর্ষণ, পলা, বিপুল, মেহনাজ, দৃষ্টি, মান্না, দুর্জয়, জসিম, কবির, পুষ্পিতা আহমেদ, রিদ্দী, শ্রাবন্তী, জয়িতা, জেহেন, প্রিয়তী, তপতী, শতাব্দী, তমা, ধ্রুব, জুম্মা, জ্যোতি প্রমুখ। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিল সিলেটের উৎস ইভেন্ট ম্যানেজম্যান্ট, স্পাইসি রেস্টুরেন্ট, পার্টি সেন্টার ও উন্দাল কিং কাবাব। মিডিয়া পার্টনার ছিল দেশ টিভি। আবৃত্তি ও নৃত্য উৎসব ছাড়াও শিকড়ের উদ্যোগে ৬ অক্টোবর থেকে চার দিনব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার ভবনের গ্যালারিতে নানা রকমের আলোকচিত্র স্থান পায়। এসব দেখতে লোকের সমাগমও ছিল প্রচুর। দিক থিয়েটার: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাট্যসংগঠন দিক থিয়েটার গত ৮ অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টায় মঞ্চায়ন করে ক্রীতদাসের হাসি নাটকটি। কথাসাহিত্যিক শওকত ওসমানের লেখা উপন্যাস থেকে নাট্যরূপ দিয়েছেন আমিরুল মামুন। বিশ্ববিদ্যালয় মিনি অডিটরিয়ামে মঞ্চায়িত নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ, তারেক, মামুন, নির্ঝর, আশিস, তন্ময়,্রপলাশ, সাবরিনা, মৃদুল, সাকিব প্রমুখ।মণিপুরী সাহিত্য সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী: গত ৮ অক্টোবর মণিপুরী সাহিত্য সংসদের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক মনোজ্ঞ অনুষ্ঠান হয়। জেলা পরিষদ মিলনায়তনে প্রথম অধিবেশনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ সৈয়দা জেবুন্নেসা হক। অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য মো. আবদুল আজিজ ও টি এইচ মনিসানা। কবি এ কে শেরামের সভাপতিত্বে মণিপুরী সাহিত্য-সংস্কৃতিতে অবদান রাখার জন্য সাতজনকে সম্মাননা জানানো হয়। সম্মাননা পাওয়া ব্যক্তিরা হচ্ছেন নৃত্যশিল্পী শান্তনা দেবী, চিত্রশিল্পী সুদর্শন সিংহ, ক্রীড়া ব্যক্তিত্ব প্রদীপ সিংহ, প্রকাশরঞ্জন সিংহ, সজীব সিংহ, মনিকা সিনহা ও ফৌজিয়া ফারিহা। সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহীদুল আলম। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনিল কিষন সিংহ, ওইনাম রমেন্দ্র, শেরাম নিরঞ্জন। এ সময় মণিপুরী জীবন ও সংস্কৃতিবিষয়ক সিম্পোজিয়ামে বক্তব্য দেন ভারতের শিলচরের কবি আবদুল হামিদ, বিক্রমজিৎ সিংহ, কে বীরেন ও রানাপ্রতাপ সিংহ। অনুষ্ঠানে অনিয়মিত সাহিত্য প্রকাশনা মৈরার ৪৩তম সংখ্যা প্রকাশিত হয়।নাট্যমঞ্চ সিলেট: বিশ্ব শিশু দিবস উপলক্ষে ৪ অক্টোবর নাট্যমঞ্চ সিলেট নগরের কিনব্রিজ ও কদমতলী মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় পথনাটক আলোছায়া পরিবেশন করে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এম্পাওয়ারমেন্ট অ্যান্ড প্রটেকশন অব চিলড্রেন (ইপিসি) প্রকল্পের মাধ্যমে ইউনিসেফের সহযোগিতায় এ পথনাটক পরিবেশিত হয়। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন দেবব্রত চৌধুরী, মাহমুদ হাসান, অন্তরা বিশ্বাস, মিরাজুল ইসলাম, বাপ্পি মজুমদার, স্বপন বর্মণ, সোহেল আহমদ, জান্নাতুল নাজমিন, সোনিয়া ঘোষ, জান্নাতুল নাজনিন, পার্থ মজুমদার ও প্রিতম ঘোষ। নাটক পরিচালনায় ছিলেন রজত কান্তি গুপ্ত।নজরুলের গান: সিলেট অডিটোরিয়ামে গত ২১ অক্টোবর সন্ধ্যায় ‘নজরুলের গান’ শীর্ষক অনুষ্ঠান হয়। সাংস্কৃতিক সংগঠন পিদিম-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শুরুতেই সংক্ষিপ্ত আলোচনা হয়। এতে বক্তব্য দেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এমাদউল্লাহ শহীদুল ইসলাম, পণ্ডিত রামকানাই দাশ। সংগীত পরিবেশন করেন শর্মিলা মজুমদার, প্রিয়াংকা দাশ, বর্ষা মজুমদার, সুপ্রিয়া দাশ, মাহবুবুল আরেফিন প্রমুখ। নৃত্য পরিবেশন করেন সার্বনি দাশ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালন করেন কাজী নেওয়াজ মোস্তাফা বাধন।পুষ্পহাসি খেলাঘর আসরের নাটক মঞ্চায়ন : পুষ্পহাসি খেলাঘর আসর ৩০ অক্টোবর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে রচিত নাটক আম আঁটির ভেঁপু মঞ্চায়ন করে। এটির নাট্যরূপ দিয়েছেন সুদীপ চৌধুরী।