শাহজালাল বিশ্ববিদ্যালয়ে তারেক মাসুদ স্মরণে চলচ্চিত্র প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ মঙ্গলবার এবং কাল বুধবার তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ নির্মিত চলচ্চিত্রের প্রদর্শনীর আয়োজন করেছে চোখ চলচ্চিত্র সংসদ। আয়োজকদের কাছ থেকে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আজ বিকেল চারটায় দেখানো হবে মুক্তিযুদ্ধের ওপর নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র মুক্তির গান ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নরসুন্দর এবং সন্ধ্যা ছয়টায় এনিমেটেড ছবি ঐকতান ও পরিচালকের সর্বশেষ নির্মিত কাহিনিচিত্র রানওয়ে। কাল বুধবার বেলা সাড়ে তিনটায় দেখানো হবে কাহিনিচিত্র মাটির ময়না, বিকেল সোয়া পাঁচটায় রানওয়ে এবং সন্ধ্যা সাতটায় অন্তর্যাত্রা। উদ্বোধনী অনুষ্ঠানে তারেক মাসুদকে নিয়ে স্মৃতিচারণা করবেন মুহম্মদ জাফর ইকবাল ও চলচ্চিত্রকর্মী প্রসূন রহমান।