শাহজালাল বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিজিকস সোসাইটির উদ্যোগে গত ৭ অক্টোবর এক বিজ্ঞান কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘কোল্ড এটমস ইন এন অপটিক্যাল ল্যাটিস : ফ্রম প্রিসিশন ম্যাজারমেন্টস টু এ ডাইরেক্ট কোয়ান্টাম সিম্যুলেটর’ শিরোনামে আয়োজিত কর্মশালায় প্রধান বক্তা ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্লারেডন গবেষণাগারের বিজ্ঞানী অমিত বিক্রম দেব। তিনি কোয়ান্টাম লেজার কোলিং ডাইপোল ট্রেপিং, এক্সপেরিমেন্টাল সেটআপ, ডিজেনারেইট কারেন্ট স্টেইট অব অ্যাডভান্সমেন্ট অব দ্য ফিল্ড অ্যান্ড ফিউচার পারস্পেক্টিভস ইত্যাদি বিষয়ের ওপর আলোচনা করেন। পাশাপাশি ডিজেনারেইট বোস গ্যাস এবং বোস আইনস্টাইন কনডেনসেশন সম্পর্কে অক্সফোর্ডে তাঁর কাজের ওপর আলোচনা করেন। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সুশান্তকুমার দাস। প্রধান বক্তার আলোচনার পর চলে ঘণ্টাব্যাপী প্রশ্নোত্তর পর্ব। এ পর্বে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও দেশের জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল, পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান ইয়াসমীন হক, অধ্যাপক সুশান্তকুমার দাস, অধ্যাপক নাজিয়া চৌধুরী এবং রসায়ন বিভাগের প্রধান সৈয়দ শামসুল হক অংশ নেন।সুমনকুমার দাশ