শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২৪ নভেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ, প্রথম সেমিস্টার ভর্তি পরীক্ষা আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ১২১তম একাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক নারায়ণ সাহাকে ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি করা হয়েছে। যোগাযোগ করা হলে নারায়ণ সাহা প্রথম আলো ডটকমকে বলেন, আজকের সভায় শুধু ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। শিগগিরই বৈঠক করে ভর্তি পরীক্ষার আবেদনপত্র ছাড়াসংক্রান্ত যাবতীয় তথ্য বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।