শাহজালালে ইংরেজি বিভাগে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান মো. আতিউল্লাহকে অপসারণের দাবিতে বিভাগে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার সকালে তাঁরা বিভাগীয় প্রধানের কক্ষ ও শ্রেণীকক্ষে তালা দেন।শিক্ষার্থীরা বিভাগীয় প্রধান মো. আতিউল্লাহর বিরুদ্ধে ফল প্রকাশে বিলম্ব ও জালিয়াতি এবং অর্থ আত্মসাত্সহ ১৬টি সুনির্দিষ্ট অভিযোগ এনেছেন। এ ব্যাপারে গতকাল রোববার উপাচার্য মো. সালেহউদ্দিন বরাবর স্মারকলিপিও দেন তাঁরা। স্মারকলিপিতে ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে অপসারণ না করলে কঠোর আন্দোলনে যাওয়ার কথা বলা হয়েছিল। এরই ধারাবাহিকতায় আজ সকাল নয়টায় বিভাগীয় প্রধানের কক্ষ ও শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির সদস্যরা ওই বিভাগে যান এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। কিন্তু শিক্ষার্থীরা তাঁদের দাবিতে অনড় থাকায় একপর্যায়ে তাঁরা ফিরে যান।দুপুর ১২টার দিকে উপাচার্যের সঙ্গে বৈঠকে বসেন ইংরেজি বিভাগের শিক্ষকেরা। বেলা দেড়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা বিভাগের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।প্রসঙ্গত, ২০০৯ সালে অর্থ আত্মসাতের অভিযোগে মো. আতিউল্লাহকে এক বছরের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।