শাহজালালে থাই বিমান ছিটকে পড়ে তিন পাইলট আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে নামার সময় আজ সোমবার সকালে রয়েল থাই এয়ার ফোর্সের একটি বিমান ছিটকে পড়ে। এতে ওই বিমানের তিন পাইলট আহত হয়েছেন। বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাহেদ পারভেজ চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, সকাল নয়টার দিকে রয়েল থাই এয়ার ফোর্সের একটি বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে নামার সময় ছিটকে পড়ে। এতে তিনজন পাইলট আহত হলেও ১৫ যাত্রী সুস্থ আছেন।