শাহজালালে ভর্তির তারিখ ফের পরিবর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের (২০১২-১৩) ভর্তির তারিখ আবার পরিবর্তন করা হয়েছে। আজ বুধবার সকালে ভর্তি কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এ’ ইউনিটের পূর্বনির্ধারিত ১৩ ও ১৫ ডিসেম্বরের ভর্তির সাক্ষাত্কার যথাক্রমে ১৫ ও ১৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.sust.edu থেকে জানা যাবে। ভর্তি কমিটির সভাপতি নারায়ণ সাহা প্রথম আলো ডটকমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে পূর্বনির্ধারিত ১২ ডিসেম্বরের ‘এ’ ইউনিটের ভর্তির সাক্ষাত্কার ১৩ ডিসেম্বর এবং ১৩ ডিসেম্বরের সাক্ষাত্কার ১৫ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছিল।