শাহজালালের নতুন উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে অবস্থিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক মো. আমিনুল হক ভূঁইয়া। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ তাঁকে এ নিয়োগ দেন। রাষ্ট্রপতির সই শেষে এ-সংক্রান্ত নথিটি আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে এসেছে। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, আজ এ বিষয়ে পরিপত্র জারি করা হবে।গত ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহউদ্দিন আহমেদের মেয়াদ শেষ হয়। এর এক মাস পর মার্চে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. ইলিয়াস উদ্দিনকে উপাচার্যের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। কিন্তু দীর্ঘ দিন ধরে নিয়মিত উপাচার্য না থাকায় বিশ্ববিদ্যালয়ে নানা সমস্যার সৃষ্টি হয়।