শাহজাহান ও আলাল মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান এবং যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজ বুধবার রাতে তাঁরা গাজীপুরের কাশিমপুর কারাগার পার্ট-১ থেকে মুক্তি পান।কাশিমপুর কারাগারের পার্ট-১-এর কারাধ্যক্ষ (জেলার) নেছার আলম জানান, আজ বেলা তিনটার দিকে তাঁদের জামিনের কাগজ কারাগারে আসে। পরে জামিনের কাগজ যাচাই-বাছাই করে রাত পৌনে আটটার দিকে তাঁদের মুক্তি দেওয়া হয়। রাজধানীর পল্টন ও মতিঝিল থানায় ভাঙচুর ও মারামারির মামলার আসামি তাঁরা।যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালকে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে গত ১৩ মে এবং মোহাম্মদ শাহজাহানকে কেন্দ্রীয় কারাগার থেকে গত ২২ মে কাশিমপুর কারাগারের পার্ট-১-এ পাঠানো হয়।