শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের ১০৪ মেগাওয়াট ক্ষমতার শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রের ৯ নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে গত মঙ্গলবার গভীর রাতে বন্ধ হয়ে গেছে।এই ইউনিটটিতে ৩৫ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন হতো। শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রের একজন কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে হঠাত্ করে ঝাঁকুনি দিয়ে ইউনিটটি বন্ধ হয়ে যায়। তবে এটির দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হয়েছে। —ইউএনবি।