শাহবাগ আন্দোলনে ৭০ সাংসদের সংহতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে শাহবাগের প্রজন্ম চত্বরে চলমান আন্দোলনে সংহতি জানিয়েছেন জাতীয় সংসদের ৭০ জন সাংসদ। সংসদের অধিবেশন শেষে আজ রোববার রাত নয়টার দিকে তাঁরা শাহবাগে গিয়ে আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন। ইউএনবি জানায়, সাংসদরা যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি সম্বলিত স্লোগান লেখা টি-শার্ট পরে শাহবাগে যান। এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল উপস্থিত ছিলেন।