শাহবাগ গণতন্ত্র স্কয়ারে পরিণত হলে সবাই যোগ দেবে: মওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, শাহবাগে তরুণ প্রজন্মের সমাবেশ যদি গণতন্ত্র প্রতিষ্ঠা, মানবাধিকার, আইনের শাসন লঙ্ঘনের প্রতিবাদে ‘গণতন্ত্র স্কয়ারে’ পরিণত হয়, তাহলে তাঁরা সবাই মিলে আন্দোলনে যোগ দেবেন। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মওদুদ আহমদ একথা বলেন।মওদুদ বলেন, দেশে এখন যে ‘হাহাকার’ চলছে তা তুলে ধরলে শাহবাগের আন্দোলন আরও মহিমান্বিত হবে। মানুষের জন্য গৌরব বয়ে আনবে। যেকোনো নতুন প্রজন্ম গণতন্ত্র স্কয়ার করলে সেখানে গিয়ে হাত মেলানোরও ঘোষণা দেন বিএনপির এই নেতা।নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, সরকার তাদের ক্ষমতা স্থায়ী করার স্বপ্ন নিয়ে এগোচ্ছে। কিন্তু দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। সরকার সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল না করা পর্যন্ত আন্দোলন চলবে।হুমায়ুন কবির বেপারী সম্পাদিত ‘জননন্দিত জিয়া’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান বক্তব্য দেন।