শাহবাগ নিয়ে সুমনের নতুন গান
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে রাজধানীর শাহবাগ উত্তাল হতেই প্রতিবেশী দেশ ভারতে বসে গান বাঁধেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন। সেই গান শুধু শাহবাগ নয়, সারা দেশের তরুণদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা ছড়িয়েছে। তরুণ প্রাণে আরও উদ্যম ও উত্সাহ ছড়াতে কবীর সুমন এবার নতুন গান নিয়ে এসেছেন। তা হচ্ছে—‘শাহবাগে রাতভোর’। গতকাল রোববার রেকর্ড করা ওই গানটি শাহবাগের তরুণ প্রজন্মের জন্য আজ সোমবার ব্যক্তিগত ওয়েবসাইটে পোস্ট করেছেন কবীর সুমন। আমাদের পাঠকদের জন্য তুলে দেওয়া হলো গানটি:শাহবাগে রাতভোরকথা ও সুর: কবীর সুমন‘শাহবাগে রাতভোরস্মৃতিতে একাত্তরনব ইতিহাসে সাক্ষীরইল প্রজন্ম চত্বর।স্লোগানে স্লোগানে কাঁপেলাখো নবীনের বুকছেলে মেয়েদের মুখেইআমার বাংলাদেশের মুখ।হাত ধরে ছেলে মেয়েমুক্তির গান গেয়েজেগে আছি আজ প্রহরীর মতোআসল বিচার চেয়ে।শহীদজননী দেখছেনজাগরণ প্রস্তুতিসুফিয়া কামাল কাছেই আছেনবিদ্রোহী নাতিপুতি।’গানটি শুনতে এখানে ক্লিক করুনএর আগে ‘গণদাবি’ শিরোনামে একটি গান গেয়ে সুমন শাহবাগের তরুণদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছিলেন। আমাদের পাঠকদের জন্য ওই গানটির কথা ও লিংক তুলে দেওয়া হলো:গণদাবিকথা ও সুর: কবীর সুমনবিমানে উড়তে তিরিশ মিনিটএতো কাছে তবু দূরবিলকুল নেই পাসপোর্ট ভিসাসীমানা চেনে না সুর।সীমানা চিনি না আছি শাহবাগেআমার গিটারও আছে,বসন্ত আজ বন্ধুরা দেখোগণদাবি হয়ে বাঁচে।বাঁচো গণদাবি, বাঁচো গণদাবিআসল বিচার চাই,যার যা পাওনা তাকে সেটা দাওগণদাবি একটাই।গানটি শুনতে এখানে ক্লিক করুন