শাহবাগ নিয়ে সুমনের সুর
‘সীমানা চিনিনা আছি শাহবাগেআমার গীটারও আছে,বসন্ত আজ বন্ধুরা দেখোগণদাবী হয়ে বাঁচে’।বাংলাদেশের সুসময়ে, অসময়ে বন্ধু হয়ে যিনি পাশে দাঁড়ান, তিনি কবীর সুমন। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে রাজধানীর শাহবাগ যখন উত্তাল, সেসময়ে আবারও বন্ধু হয়ে পাশে দাঁড়ালেন সুমন। গিটার হাতে, গান নিয়ে একাত্ম হলেন শাহবাগের তারুণ্যের সঙ্গে। তারুণ্যের সুরে মেলালেন তাঁর সুর।আজ শুক্রবার নিজ বাড়িতে বসে সুমন শাহবাগের আন্দোলন নিয়ে বেঁধেছেন তাঁর নতুন গান। লাখো জনতার দাবির কথা মনে রেখেই তাঁর গান ‘গণদাবি’।জানতে চাইলে কবীর সুমন আজ রাতে প্রথম আলো ডটকমকে বলেন, ‘আজ দুপুরেই গানটি লিখেছি, সঙ্গে সঙ্গে সুর করে ফেলি। গানটি সহজ কথা, সহজ সূত্রে তৈরি করার চেষ্টা করেছি। মূলত গণসংগীত হিসেবেই এটি তৈরি করা, যাতে মানুষ হাততালি দিয়ে এক সূরে গাইতে পারে।’ঢাকায় শাহবাগে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে যে আন্দোলন চলছে, আমি ঢাকায় থাকলে সেখানেই শামিল হতাম। বাংলাদেশের সঙ্গে আমার সম্পর্ক কেতাবি নয়, অন্তরের নিবিড় সম্পর্ক। তিনি আরও বলেন, এখানকার গণ-আন্দোলন আমার মধ্যে অনুরণন তৈরি করে। ১৭ বছরের সাংবাদিকতার সূত্রে আমি বিশ্বের বিভিন্ন দেশের আন্দোলন দেখেছি। এর আগে আমি শহীদ জননী জাহানারা ইমাম ও কবি সুফিয়া কামালের আন্দোলন সম্পর্কে জেনেছি। বাংলাদেশের আন্দোলন সম্পর্কে আমার ধারণা আছে। আমি কলকাতায় বসেও শাহবাগের ওই গণজোয়ারকে অনুভব করতে পারছি। তাই আমার গানটি ওই আন্দোলনের প্রতি এক ধরনের সংহতি।আমাদের পাঠকদের জন্য তুলে দেওয়া হলো গানটি:গণদাবিকথা ও সুর: কবীর সুমনবিমানে উড়তে তিরিশ মিনিটএতো কাছে তবু দূরবিলকুল নেই পাসপোর্ট ভিসাসীমানা চেনেনা সুর।সীমানা চিনিনা আছি শাহবাগেআমার গীটারও আছে,বসন্ত আজ বন্ধুরা দেখোগণদাবী হয়ে বাঁচে।বাঁচো গণদাবী, বাঁচো গণদাবীআসল বিচার চাই,যার যা পাওনা তাকে সেটা দাওগণদাবী একটাই।গানটি শুনতে এখানে ক্লিক করুন: