শাহবাগে ককটেল বিস্ফোরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শাহবাগ মোড়ে আজ শনিবার রাতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক পথশিশু সামান্য আহত হয়েছে। হরতাল ও বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটকে সামনে রেখে আতঙ্ক সৃষ্টির জন্য এ ঘটনা ঘটানো হতে পারে বলে পুলিশ ধারণা করছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, আজ রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সাদা প্রাইভেট কারে কয়েকজন যুবক শাহবাগ মোড়ে এসে থামে। তারা পর পর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত কাঁটাবনের দিকে চলে যায়। এতে ফুটপাতে বসে থাকা এক শিশু আহত হয়। ওসি জানান, বিশ্ববিদ্যালয়ের ধর্মঘট এবং কালকের হরতালকে কেন্দ্র করে জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য এ ঘটনা ঘটানো হতে পারে।