শাহবাগে কাল গণজাগরণ সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে আগামীকাল শুক্রবার বিকেল তিনটায় শাহবাগের প্রজন্ম চত্বরে গণজাগরণ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। একই দাবিতে আজ সন্ধ্যা সাতটায় শাহবাগসহ সারা দেশে মোম জ্বালানো হয়। এ কর্মসূচির পর শাহবাগের প্রজন্ম চত্বরে আগামীকাল শুক্রবার গণজাগরণ সমাবেশের ঘোষণা দেওয়া হয়। এর আগে পরবর্তী কর্মসূচি নির্ধারণে আজ বিকেলে শাহবাগে বিভিন্ন ছাত্র সংগঠন ও ব্লগারদের একটি বৈঠক হয়।