শাহবাগে রাজীবের জানাজায় গেলেন জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আজ শনিবার শাহবাগের প্রজন্ম চত্বরে গিয়ে আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছেন। তিনি ব্লগার আহমেদ রাজীব হায়দারের জানাজায় অংশ নেন। খবর বাসসের। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (গণমাধ্যম) মাহবুবুল হক শাকিল বলেন, সজীব ওয়াজেদ জয় ব্লগার ও শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলনের সক্রিয় কর্মী আহমেদ রাজীবের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। গতকাল রাতে রাজধানীর পল্লবীতে খুন হন ব্লগার আহমেদ রাজীব হায়দার। পরিবারের সদস্যদের দাবি, তাঁকে জামায়াত-শিবিরের কর্মীরা হত্যা করেছে।