শাহবাগে হকার উচ্ছেদ, প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহবাগের শিশুপার্ক থেকে রমনা পার্কের সামনের এলাকাজুড়ে থাকা ফুলের দোকানদার ও অন্যান্য হকারকে উচ্ছেদ করেছে পুলিশ। আজ বুধবার বেলা একটার দিকে এক অভিযান চালিয়ে তাদের উচ্ছেদ করা হয়।উচ্ছেদ অভিযানের প্রতিবাদে ফুল-ব্যবসায়ীরা মানবন্ধন করেছেন। এতে তাঁদের সঙ্গে অন্য হকারেরাও যোগ দেন।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, অবৈধভাবে সিটি করপোরেশনের জায়গা দখল করে দোকান করায় উচ্ছেদ অভিযান চালানো হয়। তবে পুলিশ দেখে হকারেরা নিজেরাই দোকান সরিয়ে নেন বলে তিনি দাবি করেন।মানববন্ধনে ফুল-ব্যবসায়ী ও অন্যান্য হকার দাবি করেন, পুনর্বাসন না করে তাঁদের উচ্ছেদ করা যাবে না। এটা হকারেরা মেনে নেবে না।