শাহবাগের আন্দোলন আমাদের চমৎকৃত করে: ওয়ার্সি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাইয়েদা হুসেইন ওয়ার্সি শাহবাগের প্রজন্ম চত্বরে চলা আন্দোলনের ব্যাপারে বলেছেন, ‘বাংলাদেশের রাজপথে তরুণসমাজ শান্তিপূর্ণভাবে যে সমাবেশ করছে, সেটি পরিবর্তনের ছবিই তুলে ধরছে। দাবি নিয়ে তরুণেরা ভিন্ন উপায়ে রাজপথে নেমেছে। তাদের এ আন্দোলন আমাদের চমৎকৃত করে।’ মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের প্রজন্ম চত্বরে চলা আন্দোলনের ব্যাপারে অভিমত দেন যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আজ সোমবার দুপুরে ‘প্রথম আলো’র কার্যালয়ে মতবিনিময়ের সময় তিনি এ অভিমত দেন। তিন দিনের বাংলাদেশ সফরে তিনি আজ সকালে ঢাকায় এসেছেন। মতবিনিময় সভায় মানবতাবিরোধী অপরাধীদের বিচার-প্রক্রিয়ায় যুক্তরাজ্যের সমর্থনের কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যারোনেস ওয়ার্সি। তবে তিনি বিচার-প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার ওপরও তাগিদ দিয়েছেন। দেড় ঘণ্টা চলা মতবিনিময়ের সময় ব্যারোনেস ওয়াসি বাংলাদেশের আসন্ন নির্বাচন, গণতন্ত্রের ভবিষ্যত্, শাহবাগের সমাবেশসহ প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে কথা বলেন। আলোচনার শুরুতে বক্তৃতায় ওয়ার্সি বলেন, ‘বেশ রোমাঞ্চকর সময়ে আমি বাংলাদেশে এসেছি। আগামী এক বছরের মধ্যে এখানে নির্বাচন হতে যাচ্ছে। শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার আরেকটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করার বিরাট এক সুযোগ বটে। এ নির্বাচন এটি প্রমাণ করবে যে, বিজয়ী দলই সব ছিনিয়ে নেবে শুধু তা-ই নয়, এর চেয়ে বেশি কিছু, যেখানে একটি শক্তিশালী বিরোধী দল থাকবে।’ হরতাল প্রসঙ্গে তিনি বলেন, হরতাল অর্থনীতির ভবিষ্যতের জন্য বিপর্যয় ডেকে আনে। গণতন্ত্রে অবশ্যই মত প্রকাশের অধিকার রয়েছে। তবে হরতালের কারণে মানুষের জীবন ও জীবিকা যাতে পর্যুদস্ত না হয়, সে ব্যাপারে নজর রাখার দায়িত্ব রাজনীতিবিদদের। (বিস্তারিত আসছে...)