শাহবাগের আন্দোলনে ভারতীয় ছাত্র সংগঠনের সংহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগের প্রজন্ম চত্বরে চলা আন্দোলনে সংহতি জানিয়েছে ভারতের ছাত্র সংগঠন ভারত ছাত্র ফেডারেশন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির গণমাধ্যম বিভাগের দায়িত্বে থাকা ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি রফিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, আজ শুক্রবার সকালে ভারত ছাত্র ফেডারেশন থেকে আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। কাদের মোল্লাসহ একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাস্তায় নেমেছে লাখো মানুষ। শাহবাগের প্রজন্ম চত্বরে গত ৫ ফেব্রুয়ারি শুরু হয় এ আন্দোলন। দেশের গণ্ডি ছাড়িয়ে এ আন্দোলন ছড়িয়ে পড়েছে প্রবাসীদের মধ্যেও। পশ্চিমবঙ্গের জনপ্রিয় শিল্পী কবীর সুমন এর মধ্যে শাহবাগের আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে বেঁধেছেন তিনটি গান। শাহবাগের বাতাসে ভেসে বেড়ায় সেই গানের সুর।