শাহবাগের চেতনাকে সমর্থনের আহ্বান কলকাতার সমাবেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগের গণজাগরণ মঞ্চের গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ চেতনাকে সমর্থনের আহ্বান জানিয়েছে পশ্চিমবঙ্গের উদ্বাস্তুদের সংগঠন ‘বাংলাদেশ উদ্বাস্তু উন্নয়ন সংসদ’। সংগঠনের উদ্যোগে আজ মঙ্গলবার বিকেলে কলকাতার কলেজ স্কয়ারে এক সমাবেশে এ আহ্বান জানানো হয়।সমাবেশে বক্তারা উপমহাদেশ থেকে জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূলের আহ্বান জানান। একই সঙ্গে তাঁরা উদ্বাস্তু সৃষ্টির জন্য দায়ী রাজাকার ও আলবদরদের কঠোর শাস্তির দাবি করেন। অধ্যাপক মোহিত রায়, কবি চিন্ময় গোলদার, তাপস অধিকারী, উদ্বাস্তু সংসদের সাধারণ সম্পাদক বিমল মজুমদার প্রমুখ সমাবেশে বক্তব্য দেন।