শাহরাস্তিতে ১৪৪ ধারা জারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শোরশাক বাজারে আজ বুধবার বেলা একটা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আওয়ামী লীগ ও বিএনপি একই স্থানে সভা আহ্বান করায় প্রশাসন ১৪৪ ধারা জারি করে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোয়াজ্জেম হোসাইন জানান, আজ তিনটায় উপজেলার শোরশাক বাজারের একটি স্কুল মাঠে আওয়ামী লীগ মতবিনিময় সভা এবং বিএনপি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে। এতে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় প্রশাসন ১৪৪ ধারা জারি করা হয়।