শাহরুখ আবার বিয়ে করলেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খবরটি রীতিমতো চমকে দেওয়ার মতো। বলিউড কিং শাহরুখ খান গতকাল বৃহস্পতিবার আবার বিয়ে করেছেন। তাও আবার আহমেদাবাদের একটি পাঁচতারা হোটেলে জনসম্মুখে এই বিয়ে! কনে ২০ বছর বয়সী তিলানা দেশাই। পাঠক চমকাবেন না। শাহরুখ বিয়ে করেছেন ঠিকই; তবে এটি ছিল বিয়ের নাটক।মুম্বাই মিরর-এর বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া অনলাইন জানায়, শাহরুখ খান গতকাল আহমেদাবাদে গিয়েছিলেন তাঁর ও করণ জোহরের যৌথ প্রযোজিত নতুন ছবি মাই নেইম ইজ খান-এর প্রচারণায় অংশ নিতে। এ সময় তাঁকে উপস্থিত অনেক দর্শকের ব্যতিক্রমধর্মী ভালোবাসার গল্প শুনতে হচ্ছিল। সেই দর্শকদের মধ্যে তিলানা ছিলেন নববধূর পোশাকে। শাহরুখ তাঁর ভালোবাসার গল্প শুনতে চাইলে তিলানা শাহরুখকে জানান, সাত বছর বয়স থেকে তিনি একজনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। কিন্তু তিনি সেই মানুষটিকে বিয়ে করতে পারবেন না, যেহেতু ওই ব্যক্তি আগে থেকেই বিবাহিত। শাহরুখ তখন তাঁর ভালোবাসার মানুষের পরিচয় জানতে চাইলে তিলানা শাহরুখ খানই সেই ভালোবাসার ব্যক্তি বলে জানান। অপ্রস্তুত শাহরুখ সেই পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করেন। তিলানা তাঁকে আরও জানান, শাহরুখ যেসব প্রোডাক্ট ব্যবহার করার অনুমোদন দেন, তিনি শুধু সেগুলোই কেনেন, আর কিছু নয়। তিলানা এমনকি নিজের সঙ্গে করে আনা আংটিটি শাহরুখকে দিয়ে বলেন, শাহরুখের উচিত তাঁকে বিয়ে করা। তখন শাহরুখ হাঁটু গেড়ে বসে সেই বিয়ের আংটি তিলানার আঙুলে পরিয়ে দিয়ে বলেন, এটি হলো তাঁদের বিয়ের মহড়া।তিলানা বলেন, ‘শাহরুখ সত্যিই খুব আকর্ষণীয়। তবে তিনি আমার প্রেমকে ব্যতিক্রম ভেবেছেন। আর তাই তিনি এ আংটি পরিয়ে দিয়েছেন।’