শাহরুখ ও অভিষেক একই ছবিতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান ও অভিষেক বচ্চনের সম্পর্কটা শীতল না হলেও খুব যে উষ্ণ, তা বলা যায় না। চলতে চলতে ছবির নায়িকা চরিত্র থেকে ঐশ্বরিয়া রাইকে ছাঁটাই করার পরই শুরু হয়েছিল দূরত্ব। এরপর ঐশ্বরিয়া- অভিষেকের বিয়ের আমন্ত্রিত অতিথিদের তালিকায় শাহরুখের নাম না রেখে সেই ঝালই কি তুলেছিল বচ্চন পরিবার? উত্তর হতে পারে একাধিক। সে যা-ই হোক, মোদ্দাকথা, অভিষেকের সঙ্গে শাহরুখের সম্পর্ক মোটেও আন্তরিক ছিল না। মাঝে করন জোহরের কাভি আলবিদা না কেহ না ছবিতে অবশ্য অভিনয় করেছিলেন দুজনই। তবে এবার অভিষেকের সঙ্গে একই ছবিতে অভিনয় করছেন শাহরুখ। ফারাহ খানের নতুন এই ছবির নাম হতে পারে হ্যাপি নিউ ইয়ার। মুম্বাই মিরর।