শাহরুখ ও সৌরভ মুখোমুখি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতা নাইট রাইডার্স আছে কলকাতা নাইট রাইডার্সেই; জায়গা বদলেছে সৌরভ গাঙ্গুলীর। কলকাতার দাদা আইপিএলে এবার ঝান্ডা বহন করছেন পুনে ওয়ারিয়র্সের। ৬ মে পুরোনো দল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষেই মাঠে নামতে হলো সৌরভকে। তবে ঘরের মাঠ ইডেন গার্ডেন থেকে বিজয়ের সৌরভ পেলেন না এবার। ৭ রানের পরাজয় মেনে নিতে হলো শেষমেশ। ম্যাচ শেষে অবশ্য কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানের সঙ্গে ঠিকই দেখা গেল এই ক্রিকেট তারকাকে। তার আগে দলটির আরেক অংশীদার জুহি চাওলাকেও দেখা গেছে সৌরভের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে। আইএএনএস।