শাহরুখ খানকে নিয়ে কথা নয়: প্রিয়াঙ্কা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খানকে নিয়ে কোনো কথা নয়। এ কথা সাফ সাফ বলে দিয়েছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। বলবেনই না বা কেন? বলিউডের চিত্রপুরীর অন্যতম প্রভাবশালী এই খানের সঙ্গে প্রিয়াঙ্কার প্রেম নিয়ে যে মুখরোচক গুঞ্জন হাওয়ায় পাক খাচ্ছে, এতে তাঁর শান্তি হারাম হতে বসেছে। সম্প্রতি একটি দৈনিকের পক্ষ থেকে শাহরুখ সম্পর্কে তাঁকে প্রশ্ন করা হলে তিনি সোজা বলে দেন, ‘এ নিয়ে আমি কথা বলব না। কক্ষনো না।’ তবে নিজের পেশাগত বিষয়ে উচ্ছ্বাস নিয়েই বলেছেন তিনি। বলেছেন, অগ্নিপথ ছবি নিয়ে বেশ উত্তেজনায় রয়েছেন। তবে ছবি নিয়ে খবর যা বেরোচ্ছে, এতে তিনি আশাবাদী। সব খবরেই ছবিতে হূতিক রোশন, সঞ্জয় দত্ত ও প্রিয়াঙ্কার অভিনয়ের প্রশংসা করা হয়েছে। জি নিউজ।