শাহরুখ খানের ধূমপান নিয়ন্ত্রণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিগারেট ছাড়ার খুব চেষ্টা করছেন শাহরুখ খান। একসময় তিনি এত সিগারেট ফুঁকতেন যে, তা ছিল রীতিমতো ‘চেইন স্মোকারের’ কাজ। এখন আর এত ধূমপান করেন না তিনি। আজকাল দিনে মাত্র ছয়-সাতটা সিগারেট শেষ করেন তিনি। শাহরুখ জানান, মেয়ে সুহানার কারণেই ধূমপানের অভ্যাসে লাগাম টানতে পেরেছেন তিনি। শাহরুখ যখন বাড়ি থেকে বের হন, ওই সময় তাঁর হাতে সিগারেটের প্যাকেট দেখতে পছন্দ করেন না সুহানা। বলিউডের এই তারকা মনে করেন, দীর্ঘ দিনের অভ্যাস, ছাড়তে কিছুটা সময় তো লাগবেই। তিনি বলেন, ‘আসলে হয়েছে কি, সিগারেটের প্যাকেট হাতে থাকবে—এটাই একধরনের মজা।’ ওয়েবসাইট।