শাহরুখ নন সালমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শনিবার দেখলেন শাহরুখ খানের সিনেমা, রোববার সালমান খানের। শেষমেশ ভোট দিলেন সালমান খানকেই। কিম কারডাশিয়ান আসছেন বলিউডে। সহশিল্পী হিসেবে তাঁর প্রথম পছন্দ সালমান খান। বেশ কিছুদিন ধরেই বলিউডের আইটেম গানে অংশ নেওয়ার প্রস্তাব পাচ্ছিলেন কিম। বলিউড সম্পর্কে ধারণা নিতেই সাহায্য নেন এক বন্ধুর। কিমকে দেওয়া হয় শাহরুখ খান আর সালমান খানের সিনেমার ডিভিডি। বীর জারা, কুচ কুচ হোতা হ্যায়, ডন, দাবাং, হাম দিল দে চুকে সনম ইত্যাদি ছবি দেখেন কিম। সেসব দেখেই কিমের এ সিদ্ধান্ত। তবে শুধু সিনেমা নয়, সালমান খানের সেবামূলক কাজেও মুগ্ধ কিম।সূত্র: টাইমস অব ইন্ডিয়া