শাহরুখকে এক কোটি রুপি জমা দেওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ১৫০ কোটি রুপি ব্যয়ে তৈরি রা ওয়ান ছবিটি। এদিকে মুম্বাইয়ের টিভি প্রযোজক ও লেখক যশ পাটনায়েকের এক মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার মুম্বাই হাইকোর্টের প্রধান বিচারপতি মোহিত শাহ এবং বিচারপতি রোশন দালভিকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ তিন দিনের মধ্যে শাহরুখ খানকে এক কোটি রুপি আদালতে জমা রাখার নির্দেশ দেন। অন্যথায় আদালত ছবিটির মুক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করবেন। যশ পাটনায়েকের অভিযোগ, তাঁর লেখা কাহিনি চুরি করে তৈরি হয়েছে রা ওয়ান ছবিটি। আদালতের নির্দেশ পাওয়ার পর শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে গণমাধ্যমকে জানানো হয়, তারা এক কোটি রুপির ব্যাংক ড্রাফট আদালতে জমা দিচ্ছেন।