শাহরুখকে এড়িয়ে গেলেন আমির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের প্রভাবশালী তিন খান শাহরুখ, সালমান, আমির। সালমান-আমিরের সখ্য থাকলেও এই দুই তারকার কেউ শাহরুখকে ঠিক বন্ধু ভাবতে পারেন না। সালমান তো সুযোগ পেলেই এক হাত দেখে নেন শাহরুখকে। আর আমির চেষ্টা করেন শাহরুখকে এড়িয়ে চলার। সম্প্রতি আবারও তার প্রমাণ রেখেছেন আমির। চলচ্চিত্র তারকাদের উপস্থাপনায় টিভি শো নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি ইচ্ছা করেই শাহরুখ সম্পর্কে কোনো মন্তব্য করেননি।৬ মে থেকে প্রচার শুরু হচ্ছে আমিরের প্রথম টিভি শো 'সত্যমেভ জয়তে'র। সম্প্রতি এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সহকর্মীদের কাজের প্রশংসা করলেও শাহরুখকে এড়িয়ে গেছেন আমির। তিনি বলেছেন,'অমিতাভ বচ্চনের কৌন বনেগা ক্রোড়পতি আমার খুবই ভালো লেগেছে। হূতিকের জাস্ট ড্যান্স এবং সালমানের দশ কা দমও আমি অনেক উপভোগ করেছি।'অমিতাভ, হূতিক ও সালমান সম্পর্কে মতামত দিলেও শাহরুখের 'জোর কা ঝাটকা', 'কিয়া আপ পাঁচভি পাস সে তেজ হ্যায়?' কিংবা 'কৌন বনেগা ক্রোড়পতি ৩' সম্পর্কে কোনো মন্তব্য করেননি আমির। বিষয়টি লক্ষ করে উপস্থিত সংবাদকর্মীরা শাহরুখের টিভি শো সম্পর্কে আমিরের কাছে জানতে চান। কিন্তু তিনি বিষয়টি এড়িয়ে কোনো মন্তব্য না করেই অন্য প্রসঙ্গ নিয়ে কথা বলা শুরু করেন।