শাহরুখকে নিয়ে ক্যাটরিনা-দীপিকার রশি টানাটানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের জন্য মুখিয়ে থাকেন বলিউডের প্রায় সব অভিনেত্রীই। এ ক্ষেত্রে পিছিয়ে নেই দীপিকা পাড়ুকোন কিংবা ক্যাটরিনা কাইফও। এই দুজন অবশ্য কিং খানের সঙ্গে অভিনয়ের স্বপ্ন পূরণ করেছেন। 'ওম শান্তি ওম' ছবিতে দীপিকা এবং যশ চোপড়ার নতুন ছবিতে ক্যাটরিনা জুটি হয়েছেন শাহরুখের সঙ্গে। এবারে রোহিত শেঠির 'চেন্নাই এক্সপ্রেস' ছবিতে শাহরুখের সঙ্গে জুটি বঁেধে অভিনয়ের জন্য রশি টানাটানি চলছে দীপিকা এবং ক্যাটরিনার মধ্যে।এ বছরের আগস্টেই চেন্নাই এক্সপ্রেস ছবির কাজ শুরু করবেন রোহিত শেঠি। ইতিমধ্যেই ছবির কেন্দ্রীয় চরিত্রে শাহরুখের অভিনয়ের বিষয়টি নিশ্চিত হয়েছে। তবে তঁার বিপরীতে কে অভিনয় করবেন তা নিয়ে এখন লড়াই চলছে দীপিকা এবং ক্যাটরিনার মধ্যে। এক খবরে এমনটিই জানিয়েছে মিডডে। অবশ্য কয়েকটি সূত্রের দাবি, এরই মধ্যে নাকি চেন্নাই এক্সপ্রেস ছবিতে ক্যাটরিনার অভিনয়ের বিষয়টি পাকাপাকি হয়ে গেছে। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, 'ছবিটিতে অভিনয় করবেন বলেই নিশ্চিত করেছেন ক্যাটরিনা। অবশ্য ছবিটিতে অভিনয়ের জন্য এখন পর্যন্ত চুক্তি স্বাক্ষর করা হয়নি তঁার। তবে এটা নিয়ে চিনি্তত হওয়ার কোনো কারণ নেই।' এদিকে, ক্যাটরিনার কাছের এক বন্ধু জানিয়েছেন, 'ক্যাটরিনা ছবিটিতে অভিনয় করতে পারবেন না। কারণ, এরই মধ্যে তিনি বিজয় কৃষ্ঞা আচার্যের পরবর্তী ছবিতে অভিনয়ের জন্য সম্মতি দিয়ে ফেলেছেন। এ কারণে রোহিতের ছবির জন্য শিডিউল দেওয়া সম্ভব হবে না তঁার পক্ষে।' অন্যদিকে, ছবিটিতে দীপিকার অভিনয়ের প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে, 'ছবিটিতে দীপিকাই অভিনয় করবেন। এখনো কাগজে-কলমে চূড়ান্ত হয়নি চেন্নাই এক্সপ্রেস ছবিতে শাহরুখের বিপরীতে কে অভিনয় করবেন। সবকিছু চূড়ান্ত হওয়ার পর ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দিলেই পরিষ্কার হয়ে যাবে যে ছবির কেন্দ্রীয় নারী চরিত্রে রয়েছেন দীপিকা।'