শাহরুখের কাছে আসছেন সালমান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের আলোচিত দুই খান সালমান ও শাহরুখের সাপে-নেউলে সম্পর্কের কথা কারোরই অজানা নয়। দিন দিন তাঁদের দূরত্ব যেন বেড়েই চলছে। কিন্তু সম্প্রতি এর উল্টো খবর জানিয়েছে টিএনএন। এবার নাকি শাহরুখের কাছাকাছি আসছেন সালমান! বিষয়টি একটু স্পষ্ট করে বললে, শাহরুখের প্রতিবেশী হতে যাচ্ছেন সালমান খান। শাহরুখের বাসভবন মান্নাতের একদম পাশেই ৩২ কোটি রুপি খরচ করে ট্রিপ্লেক্স ফ্ল্যাট কিনছেন তিনি।এই মুহূর্তে বাবা-মা সেলিম ও সালমা খানের সঙ্গে বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেই বসবাস করছেন সালমান। তবে এবার নিজের জন্য একটি বিলাসবহুল ফ্ল্যাট কেনার সিদ্ধান্ত নিয়েছেন। এই মুহূর্তে ২৮তলা সেই ভবনের নির্মাণকাজ চলছে। ইতিমধ্যে ফ্ল্যাটের বুকিং হিসেবে দেড় কোটি রুপি দিয়ে দিয়েছেন সালমান। ৯,৭৬৩ বর্গফুটের এই ট্রিপ্লেক্স ফ্ল্যাট তৈরি করছে ধীরাজ রিয়ালিটি। এর আগে ২০০৯ সালে একবার খবর রটেছিল যে, কার্টার রোডে ২০ কোটি রুপি দিয়ে বিলাসবহুল পেন্টহাউস কিনেছেন সালমান। অবশ্য সালমানের বাবা সেলিম খান তখন বিষয়টি অস্বীকার করেছিলেন।