শাহরুখের ঘরে অশান্তি কাটছে না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহরুখ খানের ক্যারিয়ার এখন কোন জায়গায়? নির্দিষ্ট করে বলা কঠিন। তবে এটা ঠিক, অবশ্যই ঈর্ষণীয় এবং সফল এক ক্যারিয়ারের মালিক এই তারকা। বলিউডে যাঁর বিচরণ প্রায় ২৪ বছর। উল্লেখযোগ্য ব্যাপার হলো, এ দুই যুগে পারিবারিক জীবনে কোনো রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়নি তাঁকে। পরিষ্কার করে বললে, হতে দেননি শাহরুখ। কিন্তু কী থেকে কী হলো, এই বয়সে এসে স্ত্রী গৌরীর কথা শুনতে হচ্ছে তাঁকে! এ পারিবারিক কাহিনির খলনায়িকা হিসেবে আছেন প্রিয়াঙ্কা চোপড়া! ডন ২ ছবির এই নায়িকার সঙ্গে নাকি বিশেষ সম্পর্কের গন্ধ পাচ্ছেন গৌরী। এ নিয়ে চলছে অশান্তি। শাহরুখ ও গৌরীর এ কলহ অব্যাহত থাকার কথা বলেছেন খুদে ব্লগিং সাইট টুইটারে তাঁদেরই একজন বন্ধু। টিএনএন।