শাহরুখের বাড়ি গেলেন শিরীষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভরা আসরে চড় খেয়ে গাল ফোলানোর কথা শিরীষ কুন্দারের। তা নয়, উল্টো তিনিই শাহরুখ খানের বাড়ি গেছেন ঘটনার এক দিন পরই। সঙ্গে ছিলেন স্ত্রী বিশিষ্ট কোরিওগ্রাফার ও চলচ্চিত্র পরিচালক ফারাহ খান।এ ব্যাপারে ফারাহ খান বলেন, ‘আসলে বিষয়টি ক্রমে কুৎসিত পর্যায়ে যাচ্ছিল। এ ঘটনা যাতে আর খারাপের দিকে না গড়ায়, এ জন্য আমরা শাহরুখের সঙ্গে দেখা করি।’সূত্র জানায়, শাহরুখের কাছে শিরীষ ক্ষমা চাননি। আলিঙ্গনের মাধ্যমে দুজন আবার বন্ধু বনে যান। ঘটনার জন্য পরস্পর দুঃখ প্রকাশ করেন। জানা গেছে, সোমবার সন্ধ্যায় সঞ্জয় দত্ত আয়োজিত পার্টিতে শাহরুখ বারবার বারণ করা সত্ত্বেও কুন্দার তাঁর পিছু পিছু হাঁটছিলেন। এ সময় তিনি দুর্ব্যবহার করেন বলেও শাহরুখের অভিযোগ। এতে একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে শাহরুখ তাঁকে চড় মারেন। এরপর ঘটনাটি নিয়েভারতীয় প্রচারমাধ্যমে তোলপাড় শুরু হয়। ওয়েবসাইট।